শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পশুর হাটের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে একটি আইনি নেটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ঢাকার বাসিন্দা ও মোহাম্মদপুর তাজ জামে মসজিদের খতিব খন্দকার মুহম্মদ জালাল উদ্দিনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর শরীফ এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, সাংবিধানিকভাবে যেহেতু বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সুতরাং ইসলামি আকিদাগুলো রাষ্ট্র দ্বারা সুরক্ষিত। বাংলাদেশের সংবিধানের ৪১ অনুচ্ছেদে বলা হয়েছে: ‘আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনও ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।’ তাই সুষ্ঠুভাবে কোরবানির পশু কিনতে পারা ও পশু কোরবানি করতে পারা বাংলাদেশের প্রত্যেক মুসলিমের সাংবিধানিক অধিকার। অথচ আপনাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) সিদ্ধান্ত রাজধানীর মুসলিমদেরকে তাদের সাংবিধানিক অধিকার পালনে বাধা সৃষ্টি করছে।

এতে আরও বলা হয়, গত ১২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই বছর রাজধানীতে কোরবানির পশুর হাট বসতে দেয়া হবে না। যদিও পবিত্র ঈদুল আজহা মুসলমানদের একটি দ্বিনি উৎসব এবং পশু কোরবানি একটি ইবাদত। ঈদুল আজহায় সাধ্যমতো পশু কোরবানি করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের একটি ওয়াজিব (বাধ্যতামূলক) আমল।

আইনি নোটিশে আরও উল্লেখ করা হয়, তাই তথাকথিত করোনাভাইরাস সংক্রমণের সঙ্গে পশু কোরবানি করা, কিংবা কোরবানির পশুর কোনও সম্পর্ক নেই। সরকার ইতোমধ্যে সারা দেশে ‘সাধারণ ছুটি’র মাধ্যমে ঘোষিত কথিত লকডাউনও অনেকটাই তুলে নিয়েছে। তাছাড়া মানুষকে ঘরে আটকে রেখে লকডাউন করলে করোনায় মৃত্যুহার কমে— এমন ধারণার পক্ষে কোনও প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি নেই।

নেটিশে বলা হয়, রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানী ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর মাইকেল লেভিট আরও প্রায় দুই মাস আগেই বলেছেন, করোনাভাইরাস মহামারি রোধে বিশ্বব্যাপী জারিকৃত লকডাউন ‘বিশাল ভুল’ ছিল। এতে সমাজের বড় ক্ষতির পাশাপাশি কোনও ধরনের হার্ড ইমিউনিটি প্রতিষ্ঠিত হয়নি। আনহার্ড ডটকমে প্রকাশিত সাক্ষাৎকারে প্রফেসà