মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘অনতিবিলম্বে চামড়া সিন্ডিকেট ভেঙ্গে দেশের অর্থনীতিকে শক্তিশালী করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনতিবিলম্বে চামড়া খাতের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে ন্যায্যমূল্য প্রদান করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা।

আজ বুধবার সকালে রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা এনামুল হক মূসা বলেছেন, দেশের অর্থনীতিকে সচল ও শক্তিশালী করতে চামড়া শিল্প অনেক বড় ভূমিকা পালন করে। সারাবিশ্বে পশুর চামড়া জাতীয় পণ্যের চাহিদা দিনদিন বৃদ্ধি পাওয়ায় চামড়ার চাহিদা ও দিনের পর দিন বৃদ্ধিই পাচ্ছে। সেই হিসাবে আমাদের দেশে পশুর চামড়ার মূল্যও বাড়ার কথা। কিন্তু বিগত কয়েক বছর যাবত চামড়া খাতে একশ্রেণীর অসাধু ট্যানারী মালিকদের সিন্ডিকেটের কারনে কুরবানীর পশুর চামড়ার মূল্য জ্যামিতিক হারে কমে গেছে।

যার দরুন গত কুরবানীর ঈদের সময় ২০০/৩০০ টাকা মূল্যে চামড়া বিক্রি হয়েছে। এমনকি চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে দেশের অনেক জনগণ কুরবানীর পশুর চামড়াকে মাটিতে পুতে, পানিতে ফেলে ও আগুনে পুড়ে প্রতিবাদ জানিয়েছে। তাই অনতিবিলম্বে চামড়া খাতের সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে ন্যায্যমূল্য প্রদান করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কুরবানীর পশুর চামড়া শুধুমাত্র ব্যবসায়ীক পণ্য নয়। বরং তার সাথে জড়িয়ে রয়েছে দেশের গরীব, দুঃখী ও অসহায় মানুষদের অধিকার। তাদের সেই ন্যায্য অধিকারকে যেন কোন অসাধু সিন্ডিকেট চক্র কেড়ে নিতে না পারে সেদিকেও মাননীয় প্রধানমন্ত্রী সজাগ দৃষ্টি রাখবেন বলে আশা করি।

পুরানা পল্টনস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি ওমর ফারুক আল-মাদানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, অর্থ বিভাগ প্রধান মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, সমাজ কল্যাণ সহকারী ডা. ইফতেখার আহমদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ রায়পুরী, অফিস সম্পাদক মুফতি মোরশেদ আলম কাসেমী, নির্বাহী সদস্য মাওলানা আনোয়ার হুসাইন।

সভায় আসন্ন কুরবানীর ঈদে দেশব্যাপী গরীব, দুঃখী ও অসহায় পরিবারের মাঝে কুরবানীর গোস্ত বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ