মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘ঈদের ছুটির সাথে মিল রেখেই গার্মেন্টস শ্রমিকরা ছুটি পাবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি ছুটির সাথে মিল রেখেই ঈদে পোশাক ও শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের চলতি জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। কোরবানির ঈদের ছুটি তিনদিনই থাকবে। এই ছুটি বাড়বে না। আবার ছুটিকালীন কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সে বিষয়ে সিদ্ধান্ত জানিায়ে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ