সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির দাম বাড়িয়ে সরকার দুর্বৃত্তদের পক্ষ নিয়েছে: গাজী আতাউর রহমান কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা

ঈদে গণপরিবহন চলবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চলবে। তবে অন্যান্য ঈদের মতো তিন দিন আগে থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরী সার্ভিসের গাড়ি, পচনশীন দ্রব্যাদি বহনকারি যান, পশুবাহী যান, গার্মেন্ট পণ্য বাহী যান চলাচল করবে।

আজ বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এ বিষয়ে বিআরটিএ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানাবে। এসময় সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ঈদযাত্রা করার আহ্বান জানাচ্ছি।

এর আগে বুধবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ঈদের আগের ৫ দিন ও পরের ৩ দিন লঞ্চ চলাচল করবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুবাহী ট্রাক ছাড়া অন্যান্য সব সাধারণ ট্রাক, কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে।

গণপরিবহন বন্ধের সিদ্ধান্তকে ভুল বোঝাবুঝি মন্তব্য করে, এ সিদ্ধান্ত কার্যকর হবে না বলেও জানান তিনি। তিনি আরও বলেন, এটা আমরা সমন্বয় করে নেব। আমি যতটুকু মনে করি, বাস ও ট্রেনেও এরকমই হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ