মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

এটা ট্র্যাজেডি না কমেডি জানি না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মামলার এক সপ্তাহের বেশি সময় পর বুধবার গ্রেপ্তার করা হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মুহা. সাহেদকে। এদিন ভোরে সাতক্ষীরার দেবহাটা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

এর কয়েক দিন আগেই আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়, সাহেদ গোয়েন্দা নজরদারিতে, যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে। কিন্তু গত ৭ জুলাই জালিয়াতি-প্রতারণাসহ নানা অভিযোগে মামলা হলেও তাকে গ্রেপ্তার করতে বেশ কয়েক দিন সময় লাগলো।

এই বিষয়টি অর্থাৎ সাহেদের গ্রেপ্তারের ঘটনাকে নাটক হিসেবে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটা কমেডি না ট্র্যাজেডির নাটক, সেটা তিনি জানেন না।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে করোনা চিকিৎসায় হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এ সিনিয়র নেতা।

তিনি বলেন, আমরা জানি না যে, এই নাটক কমেডি না ট্র্যাজেডি। আওয়ামী লীগের প্রশাসনের পক্ষেই নাটক রচনা করা সম্ভব।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আপনারা ছাত্রদলের নেতাদের খুঁজে পান, তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যান। আর এত দিন শাহেদকে খুঁজে পাননি। মানুষকে কি আপনারা বোকা মনে করেন?

সাহেদের পারিবারিক পরিচয় দিয়ে রিজভী বলেন, আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন সাহেদের মা। এমনকি তিনিও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য। লুটপাট ও বাটপারির মাধ্যমে টাকা উপার্জনের পর এখন সে হাওয়া ভবনের লোক হয়ে গেল। লোক ধরা পড়ে সুধা সদনের, কিন্তু হয়ে যায় হাওয়া ভবনের লোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ