মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

কোনো বাংলাদেশি করোনার ভুয়া সনদ নিয়ে ইতালিতে যাননি: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো বাংলাদেশি নাগরিক কোভিড-১৯ পরীক্ষার ভুয়া সনদ নিয়ে ইতালি যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশির মধ্যে করোনভাইরাস শনাক্তকরণ বিষয়ে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, সম্প্রতি যে এক হাজার ৬শ’ বাংলাদেশি ইতালি গিয়েছেন তারা কোভিড-১৯ নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে যাননি। তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, পরে প্রয়োজন হতে পারে এমনটি ভেবে। তবে ইতালি ভ্রমণের জন্য এ ধরনের সার্টিফিকেট থাকার কোনো নির্দেশনা দেশটির পক্ষ থেকে দেয়াই হয়নি। যে স্বল্পসংখ্যক বাংলাদেশি করোনার নেগেটিভ সনদ নিয়ে যান তারাও ভুয়া সনদ নেননি।

তাতে আরও জানানো হয়, দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ইতালি যাওয়া কিছু বাংলাদেশি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নিয়ম অনুসরণ করেননি এবং তাদের মাধ্যমেই ভাইরাসটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পাওে এমন আশংকা রয়েছে। গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশির মধ্যে ৬৫৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে ইতালি সরকার লাজিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০ হাজার) করোনা ভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু বাংলাদেশ নয়, ১২টি দেশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ