মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘করোনায় দেশের অর্থনীতি নিয়ে কিছু অর্থনীতিবিদ মনগড়া কথা বলছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় দেশের অর্থনীতি নিয়ে কিছু অর্থনীতিবিদ মনগড়া কথা বলছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার বিরলে কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কিছু অর্থনীতিবিদ বলছেন, দেশের অর্থনীতি দুর্বল। অর্থনীতি যদি দুর্বল হয়ে যায়; তাহলে কীভাবে মসজিদে-মন্দিরে টাকা দেয়া হলো। করোনার সময় কীভাবে কোটি কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হল। নগদ অর্থ দেয়া হল।

এসব অর্থনীতিবিদদের সমালোচনা করে নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, মৌমাছি যেভাবে ভ্যান ভ্যান করে, সেভাবে কিছু অর্থনীতিবিদ অপেক্ষা করে, কখন টেলিভিশনের সামনে যাব। কখন সরকারবিরোধী কথা বলব। এগুলো মনগড়া, কাগজে লিখা থাকে, তৈরি করা। সারারাত জেগে এসব তৈরি করে, সারাদিন বলে বেড়ায়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশরত্ন শেখ হাসিনা আজকে দাতাদের দিকে তাকিয়ে নেই। ৯০ ভাগ নিজস্ব অর্থে জাতীয় সংসদে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে বাজেট পাশ হয়েছে। নিজস্ব অর্থে পদ্মাসেতু হচ্ছে। দেশের জনগণের অনুভূতি পদ্মাসেতু। শেখ হাসিনা এ অনুভূতিকে ধারন করেন। আর এ অনুভূতির বিরুদ্ধে বিশ্বব্যাংক ও খালেদা জিয়া দাঁড়িয়েছিল। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার সামনে বিশ্বব্যাংক আত্মসমর্পন করেছে।

তিনি বলেন, অর্থনীতি ভাল বলেই সরকার করোনা সময়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। ভূমিহীন কৃষকের জন্য ঋণের ব্যবস্থা করেছে। ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে বই বিতরণ করছে। উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মসজিদ-মন্দিরে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন টেকনাফ থেকে তেঁতুলিয়া চলমান আছে।

কোভিডের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে কিছু অর্থনীতিবিদদের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ধ্বংস বাংলাদেশ হয় নাই। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয় নাই। ধ্বংস হয়েছে দেশবিরোধী চক্র। তারা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এ অপশক্তি বাংলাদেশে থাকবে না।

দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে মন্তব্য করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, হাসপাতালের ভুল চিকিৎসার জন্য সাহেদদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ছবি তোলে তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। এসব অপরাধীরা কিন্তু ছাড় পাচ্ছে না। তাকে (সাহেদ) আইনের আওতায় আনা হয়েছে। এবং তার বিচার বাংলার মাটিতে হবে।

খালিদ বলেন, আইন যে ভাঙ্গবে, তাকেই আইনের আওতায় আনা হবে। এটাই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। তিনি বলেন, অথচ আমরা যখন এসব অপরাধীদের ধরছি, তখন একটি মহল অপরাধীর বিষয়ে কথা না বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এ সংকটকালে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর ও সাহসী নেতৃত্বের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দেশরত্ন শেখ হাসিনাকে তৃতীয় বিশ্বের সাহসী ও বিস্ময়কর নেতৃত্ব বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রীর মানবিকতার কথা তুলে ধরে খালিদ বলেন, প্রধানমন্ত্রী মানবিক বলেই আজকে তার নির্বাহী আদেশে, দুর্নীতির দায়ে জেলে থাকা খালেদা জিয়া মুক্ত হয়েছে।

সরকার দেশপ্রেমিক শক্তিশালী বিরোধী দল চায় জানিয়ে তিনি বলেন, আমরা শক্তিশালী বিরোধী দল চাই। যাদের দেশপ্রেম থাকবে। আমরা বাংলাদেশে শক্তিশালী কোন দেশবিরোধী দল চাইনা। এটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ