মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

করোনা মোকাবেলায় জাতীয় ঐক্য জরুরি: বুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, করোনা নিয়ে সরকার শুরু থেকেই কোনো গুরুত্ব দেয়নি। সরকার যদি গুরুত্ব দিত তাহলে আজকের এই পরিস্থিতির হতো না।

শনিবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে জেনুইন কমিউনিটি সেন্টারে ‘করোনা মহামারী প্রতিরোধে সচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেছেন, করোনাকালীন সময়ে সম্মুখ যোদ্ধা বিশেষ করে চিকিৎসক, নার্স, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে প্রণোদনার আওতায় নিয়ে আসা জরুরি। কিন্তু সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এখন রিজেন্ট হাসপাতালের করোনা টেস্টের অনুমতি নিয়ে নিজেদের মধ্যে দোষারূপে ব্যস্ত। এতে করোনা চিকিৎসায় নেতিবাচক প্রভাব পড়ছে। এখন ঝগড়া নয়, জাতির এই ক্লান্তিলগ্নে সরকারের উচিত, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা। সবাই মিলেই এই করোনা করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, বিশ্বব্যাপী আমরা আজ এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ছি। বাংলাদেশে কোটি কোটি যুবকসহ নানা বয়সী মানুষ আজ বেকার। সবাই এখন দরিদ্র শ্রেণিতে পরিণত হয়েছে। মানুষের এখন মৌলিক চাহিদা পূরণই দায়। কিন্তু সরকারের সেদিকে কোনো নজর নেই। করোনাকালীন এই সময়েও তারা মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ যেখানে প্রতিনিয়ত বেকার হচ্ছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বন্ধের উপক্রম সেদিকে সরকারের কোনো নজর নেই। সরকারের উচিত, জরুরিভিত্তিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করা। প্রয়োজনে সাময়িকভাবে মেগা প্রজেক্টগুলো বন্ধ রাখা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ