মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

নৌবাহিনীর নতুন প্রধান হচ্ছেন মোহাম্মদ শাহীন ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার বিকালে জারি হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ আবদুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ২০২০ থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

একই দিন পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ