রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফেব্রুয়ারি থেকে জুন মাসের আবাসিক বিদ্যুৎ বিলের বিলম্ব মাশুল মওকুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেব্রুয়ারি থেকে জুন মাসের আবাসিক বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব মাশুল মওকুফ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এ বিষয়ে সম্মতি দিয়েছে।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

তাতে বলা হয়, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সম্মতিক্রমে আবাসিক গ্রাহক-শ্রেণির (এলটি-এ এবং এমটি-১) ক্ষেত্রে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধে বিলম্ব পরিশোধ মাশুল মওকুফ করা হয়েছে। করোনাকালে সাধারণ ছুটির সময়ে ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় গ্রাহকরা বিলম্ব পরিশোধ মাশুল ব্যতিরেকে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও অনেক বিল বকেয়া রয়ে যায়, বিধায় আবাসিক গ্রাহকগণের ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বিদ্যুৎ বিলের সঙ্গে মে ও জুন মাসের বিদ্যুৎ বিল অন্তর্ভুক্ত করে অর্থাৎ ফেব্রুয়ারি-জুন মাসের বিদ্যুৎ বিল ৩১ জুলাইয়ের মধ্যে বিলম্ব পরিশোধ মাশুল ব্যতিরেকেই পরিশোধ করা যাবে।

এতে আরও বলা হয়, ওই সময়ে যেসব গ্রাহক বিলম্ব মাশুল অথবা অতিরিক্ত বিল প্রদান করেছেন, তা সংশ্লিষ্ট বিতরণ কোম্পানি সমন্বয় করবে। কোভিড-১৯-এর কারণে মার্চ-এপ্রিল মাসে গড়-বিল করায় যদি স্লাব পরিবর্তন হয়ে কোনো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাহলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অবস্থায় গ্রাহককে ব্যবহৃত বিদ্যুতের চেয়ে বেশি অর্থাৎ অতিরিক্ত বিল পরিশোধ করতে হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ