মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ডা. সাবরিনার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চার প্রতিষ্ঠানে দুদকের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর অবৈধ সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে চার প্রতিষ্ঠানে নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার মনির স্বাক্ষরিত এ চিঠিগুলো পাঠানো হয়েছে বলে সোমবার কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে।

জানা গেছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন), বাংলাদেশ ব্যাংকের বিআইএফইউ প্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১০ এর কর কমিশনার এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহ পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধকের কাছে সংশ্লিষ্ট তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। রোববার এসব চিঠি পাঠানো হয়।

ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ছিলেন। ১২ জুলাই গ্রেফতার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি এখন কারাগারে।

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে থেকে করোনার ভুয়া প্রতিবেদন দিয়ে আট কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছাড়াও সাবরিনার অন্যান্য অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ