রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো মঙ্গলগ্রহে অভিযান পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। আজ সোমবার স্থানীয় সময় ৬টা ৫৮ মিনিটে আমিরাতি এক নারীর নেতৃত্বে জাপানের তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে ‘হোপ মিশন’ বা ‘অমল’ নামে অভিযানটি শুরু হয়। এর মধ্য দিয়ে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের তালিকায় প্রবেশ করল সংযুক্ত আরব আমিরাত।

এর আগে তালিকাটিতে স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত। আমিরাত সরকার জানিয়েছে, মঙ্গল গ্রহের দিকে এরই মধ্যে অমল তার যাত্রা শুরু করেছে।

আমিরাত মঙ্গল মিশনের প্রকল্প পরিচালক ওমরান শরাফ দুবাইয়ে লিফট অফের প্রায় দেড় ঘণ্টা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। সেখানে তিনি বলেন, অমল সংকেত পাঠাতে শুরু করেছে। এখন আমার দল সবকয়টি ডেটা পরীক্ষা করে দেখবে, তবে এখন পর্যন্ত সবকিছুই ভালোর দিকে যাচ্ছে।

বিজ্ঞানীদের মতে, এক সময় মঙ্গল গ্রহে পানি ছিল বলে ধারণা করা হতো। কিন্তু পরবর্তীকালে তা কীভাবে বর্তমানের ধূলি-ধূসর নিষ্প্রাণ লাল গ্রহে পরিণত হলো, এবার তা অনুসন্ধানের জন্যই মিশনটি পরিচালিত হচ্ছে।

ঐতিহাসিক এ অভিযানটির রূপকার দেশটির অ্যাডভান্সড সায়েন্স বিষয়ক প্রতিমন্ত্রী সারাহ আল-আমিরি। মূলত তিনিই মিশনে সংশ্লিষ্ট বিজ্ঞানী দলের প্রধান হিসেবে কাজ করছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিশনটি হাতে নেয়া হয়েছে। স্যাটেলাইটটির অধিকাংশ কাজই করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কলোরাডোর ‘ল্যাবরেটরি ফর অ্যাটমোসফিয়ারিক অ্যান্ড স্পেস ফিজিক্স’-এ। সংযুক্ত আরব আমিরাত মঙ্গলগ্রহে এবার যে স্যাটেলাইটটি পাঠাচ্ছে তার ওজন ১ দশমিক ৩ টন।

-এএ