রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

হজ আদায়ের আগে সাত দিনের আইসোলেশনে এবারের ‘হাজিরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবের কারণে এবার সীমিত আকারে পালিত হবে হজ। এতে অংশ নিতে যাওয়া মুসল্লিরা হজের আগে সাত দিনের আইসোলেশনে থাকা শুরু করেছেন বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়।

এক টুইটে মন্ত্রণালয় থেকে বলা হয়, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে প্রত্যেক মুসল্লিকে প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২২ জুন এক ঘোষণায় সৌদি কর্তৃপক্ষ জানায়, এবারের হজ সীমিত সংখ্যক মানুষ নিয়ে পালন করা হবে। তবে সব দেশ থেকেই মুসল্লিদের সুযোগ দেয়া হবে।

প্রতিবছর ২৫ লাখ মানুষ সৌদি আরবে হজ করার উদ্দেশ্যে যাত্রা করলেও এবার মাত্র ১০ হাজার মানুষ সে সুযোগ পাচ্ছে। ভাইরাসটি হজের সময় মুসল্লিদের মধ্যে যেন না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বিনা অনুমতিতে মক্কা ও এর আশপাশের এলাকায় প্রবেশের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ ২০ জুলাই থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত কেউ ওই এলাকায় বিনা অনুমতিতে প্রবেশের চেষ্টা করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। কেউ দ্বিতীয়বার সেই চেষ্টা করলে দ্বিগুণ জরিমানা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ