মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

আগামীতে ভাতা নেয়ার মানুষও খুঁজে পাওয়া যাবে না: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার মানুষকে দুই হাতে দিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার ভাতা চালু করেছে। তাছাড়া এই করোনাকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি আমরা। এভাবে চলতে থাকলে খুব অল্প দিনের মধ্যেই দেশে আর কোনো গরীব মানুষ খুঁজে পাওয়া যাবে না। ভাতা নেওয়ারও মানুষ থাকবে না।

সোমবার বিকালে মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র অসহায়দের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু করেছে। যেখান থেকে খবর আসছে, আমরা সেখানেই এসব ভাতা পৌঁছে দিচ্ছি। ভাতা পাওয়ার মতো একজন মানুষও বাকি থাকবে না। আমরা প্রত্যেকের কাছে সরকারের এই অনুদান পৌঁছে দেব। ইতোমধ্যে যে পরিমাণ মানুষের কাছে ভাতার কার্ড পৌঁছে দেওয়া হয়েছে, তাতে করে শিগগিরই আর নতুন কাউকে খুঁজে পাওয়া যাবে না।

ভাতার কার্ড প্রদানের ওই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতারা ছাড়াও উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ