রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

আফগানিস্তানে তালেবান হামলায় ৮ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে সেনা কনভয়ের কাছে গতকাল সোমবার তালেবানের ট্রাক বোমা হামলায় আট সৈন্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।

দেশটির রাজধানী কাবুলের কাছে ওয়ার্দক প্রদেশের সায়েদ আবাদ জেলায় একজন আত্মঘাতি হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্রাকের সাহায্যে এ হামলা চালায়। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানে তালেবানের দাবি করা এটি সর্বশেষ হামলা।

জানা যায়, দুই দশকের সংঘাত বন্ধে আলোচনার জন্যে কাবুলের সাথে বসতে তালেবান রাজি হওয়া সত্ত্বেও সম্প্রতি প্রায় প্রতিদিনই আফগান বাহিনী লক্ষ্য করে তারা হামলা চালিয়ে যাচ্ছে। গত সপ্তাহে তারা প্রত্যন্ত এলাকায় আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালায়। এতে ১১ নিরাপত্তা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ