রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

লন্ডনে দুই বাংলাদেশি কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইস্ট লন্ডনের ক্লিসি অঞ্চলের ওয়েলেসলে স্ট্রিটে দুই বাংলাদেশি কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে জখম করেছে কৃষ্ণাঙ্গ তরুণদের একটি গ্যাং।

গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইউকে নিউজ ইন পিকচারস (ইউকেনিপ)।

প্রতিবেদনে ভুক্তভোগী দুই কিশোরের নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তাদের টিনএজার হিসেবে পরিচয় করানো হয়েছে।

ভুক্তভোগীরা নিজেদের বাসা থেকে বের হতেই আক্রমণের শিকার হয়। একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় তাদের পোশাক পড়ে রয়েছে। পাশে রক্তের দাগ।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানিয়েছেন, নিরস্ত্র দুই কিশোর বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতেই পাঁচ কৃষ্ণাঙ্গ তরুণ তাদের ধাওয়া করে।

মেট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেলা ৩টা ৪৯ মিনিটের দিকে তারা মারামারির খবর পান। দুজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একজনের অবস্থা খুব একটা খারাপ নয়; আরেক জনকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ