মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি নিয়োগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যের ডিজির পদত্যাগের বিষয়ে জাহিদ মালেক বলেন, আমাদের ডিজি মহোদয় (অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ) মঙ্গলবার পদত্যাগ করেছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।

নতুন ডিজি নিয়োগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, পদত্যাগপত্র যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে এ বিষয়ে আগে আমাদের কাছে সব সিদ্ধান্তগুলো আসুক তারপর আমরা চিন্তা-ভাবনা করে, আরও উচ্চ পর্যায়ে আলোচনা করে আমরা সেই সিদ্ধান্তটা নিতে পারব।

এবার নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়ে আরও সতর্ক থাকবেন কিনা- জানতে চাইলে জাহিদ মালেক বলেন, অবশ্যই সবাই মিলে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব, দরকার হলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

স্বাস্থ্য অধিদপ্তরের আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মে জড়ানোর অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের ব্যবস্থা কী- জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা দেখব যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের, আমরা সেই বিষয়গুলো অবশ্যই দেখব। আমরা চাই এখানে সুষ্ঠু পরিচালনা হোক, মানুষ সেবা পাক।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরানো হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ