মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘চামড়া শিল্প টিকিয়ে রাখলে দেশ ও সরকারেরই লাভ হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেন, চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অথচ চামড়ার দাম দিন দিন কমেই যাচ্ছে। চামড়া শিল্পের এ নাজুক পরিস্থিতি কারা করেছে তাদের খুঁজে শাস্তি দিন। অন্যথায় চামড়া শিল্প একেবারেই ধ্বংস হয়ে যাবে।

আজ বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অসাধু ব্যবসায়ীদের কবল থেকে চামড়া শিল্প উদ্ধার ও সরকারের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চামড়া শিল্পের জন্য শত শত কোটি টাকা বরাদ্ধ হলেও চামড়ার ন্যায্য মূল্য কেন পাওয়া যায় না তা সরকারকে ক্ষতিয়ে বের করতে হবে এবং সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল আযহার পূর্বে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করতে হবে। অন্যথায় দেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে বাধ্য হবে।

সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামীদ পরি সাহেব মধুপুর, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. মাওলানা ঈসা শাহেদী, বাংলাদেশ প্লাস্টিক এসোসিয়েশনের সাবেক সভাপতি মাওলানা ইউসুফ আশরাফ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জামিআ ইসলামীয়া মাযহারুল উলুমের প্রিন্সিপাল মাওলানা লোকমান মাযহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক।

মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলনা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।

মাওলানা আব্দুল হামীদ বলেন, দেশের মানুষের কথা সরকার শুনে না,তাদের মনে যা চায় তাই করে যাচ্ছে। এভাবে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। মানুষের মনের ভাব বুঝুন। চামড়া শিল্প ধ্বংসের হাত থেকে বাঁচান। ন্যায্য মূল্যের ঘোষনা দিন। অন্যথায় মহানগরসহ দেশের ৬৪ জেলায় চামড়া সংরক্ষণের ব্যবস্তা করা হবে। কোনো চামড়া ব্যবসায়ী ও পাচারকারীকে চামড়া দেওয়া হবে না।

ড. মাওলানা ঈসা শাহেদী, চামড়া শিল্প বাঁচিয়ে রাখতে চামড়া ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করে তা বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, সরকারকে ভূর্তুকি দিয়ে হলেও চামড়া শিল্পকে বাঁচাতে হবে। চামড়া শিল্প টিকে থাকলে দেশ ও সরকারেরই লাভ হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চামড়ায় তৈরিকৃত জিনিসের দাম অধিক হলেও মানুষ কাচা চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। এ সরকার অধিকাংশ শিল্প ধ্বংস করে দিয়েছে, তেমনি চামড়া শিল্পকেও সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে।

মাওলানা লোকমান মাযহারী বলেন, চামড়া গরীবের হক হলেও তাতে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। দেশের চামড়া যাতে কোনো দিকে পাচার হতে না পারে সে জন্য প্রয়োজনে জনগণ পাহারাদার বসাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ