মাওলানা লিয়াকত আলী।।
প্রথমে বলতে চাই বেফাকের সাম্প্রতিক ঘটনা নিয়ে, যা প্রত্যেক সচেতন ব্যক্তি অবগত আছেন। এ ঘটনায় অনেকে দুঃখ প্রকাশ করেছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অনেক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। এক্ষেত্রে আমার বক্তব্য হলো এ ঘটনায় হতাশ হওয়ার কিছু নেই। কেননা দশজন মানুষ যেখানে থাকে সেখানে এক দুজনের মধ্যে গড়বড় হতেই পারে। কারণ শয়তান সব সময় ব্যস্ত থাকে মানুষকে ধোঁকা দেয়ার জন্য, ফেতনায় ফেলার জন্য। তাই বেফাকে এতজন মানুষ কর্মরত; তন্মধ্যে দুই তিনজন মানুষের মাঝে অনিয়ম ধরা পড়া এটা অস্বাভাবিক কিছু না। হতেই পারে। সুতরাং বেফাক নিয়ে নিরাশ হওয়ার কোনো কারণ নেই।
এর পরের কথা হলো, বেফাক একটি জাতীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে আকাবিরদের চোখের পানি, কুরবানি ও মেহনত সম্পৃক্ত রয়েছে। এজন্য এটা একটি মাকবুল (আল্লাহর দরবারে গৃহীত) প্রতিষ্ঠান বলে আমরা মনে করি। এটার একটা দলিল হচ্ছে, এখানে যদি কেউ অনিয়ম করে তাহলে সে ধরা পড়ে যায়। দু‘দিন আগে হোক বা পরে হোক। যাদের অনিয়ম ধরা পড়েছে, তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। এটা এই প্রতিষ্ঠানের মাকবুলিয়াতের একটি আলামত। সাথে সাথে এটা উলামায়ে কেরামের একটি কারামাত। এখানে অনিয়ম করে কেউ পার পায় না। আর যাদের অনিয়ম ধরা পড়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বেফাকের দায়িত্বশীলেরা কোনো অবহেলা করেননি বা বিলম্ব করেননি। সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন। সেজন্য আমি মনে করি বেফাক নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বরং এ ঘটনার ব্যাপারে আমি বলতে চাই এটা দীনী প্রতিষ্ঠানের একটি কারামাত যে, অনিয়ম করলে ধরা পড়তেই হবে। এ ঘটনা থেকে বর্তমানে যারা কর্মরত আছেন, ভবিষ্যতে যারা যুক্ত হবেন তাদের জন্য শিক্ষা নেয়া দরকার। যারা দীনি প্রতিষ্ঠানে বসে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চান তারা কখনোই পার পাবেন না। অবশ্যই ধরা পড়বেন। দু’দিন আগে হোক কিংবা পরে হোক। এটা একটি শিক্ষনীয় বিষয় তাদের জন্য।
আর একটি বাস্তবতা হলো, বেফাক যে উদ্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল সে উদ্দেশ্য হাসিলের এখনও অনেক পথ বাকি। বেফাক প্রতিষ্ঠার একটি প্রধান উদ্দেশ্য ছিলো, সারাদেশের কওমি মাদরাসাগুলো সুসংগঠিত করা। এটা এখনও হয়নি। বরং বেফাক ছাড়াও আরও পাঁচটি বোর্ড রয়েছে। তবে বেফাক ছাড়া আরও যে পাঁচটি বোর্ড রয়েছে এটাকে আমি কোনো খারাপ মনে করি না। বা সবাইকে এক বোর্ডের অধà