শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইসমাঈল আ. এর বদলে জবাই করা দুম্বার যে নাম ছিলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মোস্তফা ওয়াদুদ কাসেমী।।

কুরবানির প্রসিদ্ধ ঘটনা সবাই জানি । জানি হাবিল কাবিলের সে লম্বা ইতিহাস। তবে আজ ইতিহাসের সে দীর্ঘ পাঠ শুনাবো না পাঠকদের। শুধু জানাবো নবি হযরত ইসমাঈল আ. এর পরিবর্তে জবাই করা দুম্বার নাম।

এ নিয়ে ‍ইসলামি কিতাবাদিতে তেমন আলোচনা পাওয়া যায় না। তবে “আল বিদায়া ওয়ান নিহায়া’ কিতাবে এর নামের ব্যাপারে শুধু এতটুকু এসেছে। ইমাম হাসান বসরি রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, ইবরাহিমের হাতে জবাই করা জন্তুটির নাম ছিলো ‘জারীর’। যেটি নবি ইসমাঈলের জন্য জবাই করা হয়েছিলো। (আল্লাহই সবচেয়ে ভালো জানেন)।

আর তাফসিরে ইবনে কাসিরে জন্তুটির গাড়গঠনের ব্যাপারে সামান্য ইঙ্গিত প্রদান করা হয়েছে। ইবনে কাসিরের সে আলোচনার পৃষ্ঠাতেও পাঠকদের দৃষ্টি ফিরাতে চাচ্ছি। ইবনে কাসিরের ১৬ নং খন্ডের ২১২ নং পৃষ্ঠায় ইসমাঈলের পরিবর্তে জবাই করা দুম্বার ব্যাপারে বলা হয়েছে, দুম্বাটির শিং ছিলো বড় বড় এবং চোখ ছিলো খুব সুন্দর। আর‍ দুম্বাটি জবাইয়ের পর তার মাথাসহ শিং কাবার দেয়ালে লটকিয়ে দেয়া হয়। পরে ওটা শুকিয়ে যায়। আর ইসলামের আবির্ভাব পর্যন্ত সেটি ওখানেই বিদ্যমান ছিলো।

সাহাবি হযরত ইবনে আববাস রা. থেকে জন্তুটিকে ভেড়া বলে উল্লেখ করা হয়। যেমন হযরত ইবনে আববাস রা. থেকে আস-সাওরী আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে খাইসাম ও সাঈদ ইবনে জুবায়ের বর্ণনা করেন যে, ‘এটা ছিল একটি ভেড়া। যা চল্লিশ বছর ধরে জান্নাতে বেড়িয়েছে।’ (আল বিদায়া ওয়ান নিহায়া, ১/১৫৭-১৫৮)।

সর্বশেষ পাঠকদের জ্ঞাতার্থে সংক্ষিপ্তভাবে কুরবানি ইতিহাসের দু’লাইন উল্লেখ করছি। যা পবিত্র কুরআনে এভাবে এসেছে- (ইবরাহিম আ. যখন আমার কাছে দুআ করল), হে আমার প্রতিপালক! তুমি আমাকে এক সৎকর্মশীল পুত্র সন্তান দান কর। অতঃপর আমি তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছাল, তখন ইবরাহিম বলল,  ‘ হে বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে জবাই করছি। এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। দুজনই যখন আনুগত্যে মাথা নুইয়ে দà