রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ খান (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলকী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই এলাকার আজহার আলীর ছেলে। সে ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, জিহাদ নৌকাযোগে বিলের মাঝ দিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লাগে। এ ঘটনায় জিহাদ ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় জিহাদের পরিবার তার লাশটি উদ্ধার করে।

ফুলকী-ঝনঝনিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাহমুদুল হাসান তথ্যটি নিশ্চিত করে বলেন, সড়কে পানি ওঠায় জিহাদ নৌকা নিয়ে বাজারে যাচ্ছিল। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জিহাদের হাতে থাকা বাঁশের স্পর্শ লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ