রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না সেপ্টেম্বরের আগে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না আগামী সেপ্টেম্বরের আগে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যদি পরিস্থিতি স্বাভাবিকের দিকে গড়ায় তাহলে সেপ্টেম্বরের শুরুতে বা মাঝামাঝির দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। নয়তো আরো পেছাতেও পারে এ সিদ্ধান্ত। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কবে নাগাদ খোলা হবে তা নিয়ে বিভিন্ন অপ্রচারও চলছে। সোস্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। এর প্রতিবাদে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তাই কাউকে গুজবে বিভ্রান্ত না হওয়ার প্রতি আহবান করা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছি না। পরিস্থিতি ভালো হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেবো। দুই মন্ত্রণালয় মিলে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন,‘দুই মন্ত্রণালয় বৈঠক করে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ