শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

অসুস্থতায় আল্লাহর ওপর ভরসা জরুরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

আরবি শব্দ 'তাওয়াক্কুল' এর প্রতিশব্দ ভরসা করা, নির্ভর করা। তাওয়াক্কুল আলাল্লাহ অর্থ হলো: আল্লাহ তায়ালার ওপর ভরসা করা।

তাওয়াক্কুল আলাল্লাহ-এর মূলকথা- একজন মুমিন বান্দা সর্বাবস্থায় আল্লাহর ওপরই নির্ভর করবে। যেকোনো পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালার ফায়সালা নির্দ্বিধায় সন্তুষ্টি চিত্তে মেনে নিবে। এই বিশ্বাস রাখবে যে, সব বিষয়ের
ফলাফল তা-ই হবে আল্লাহ যা লিখে রেখেছেন এবং তাতেই রয়েছে আমাদের চূড়ান্ত কল্যাণ। যদিও বাহ্য দৃষ্টিতে আমরা অনুধাবন করতে না পারি।

আল্লাহ তায়ালার ওপর ভরসা করা ইসলামের মৌলিক একটি বিষয়। এর গুরুত্ব ও মর্যাদা অপরিসীম। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতও বটে। এর মাধ্যমে আল্লাহর একত্ববাদের সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় ও গভীর হয়।

আল্লাহ তায়ালা বলেন: 'আর ভরসা কর সেই জীবিত সত্বার (আল্লাহর) ওপর, যিনি কখনো মৃত্যু বরণ করবেন না।' (সূরা ফুরক্বান, আয়াত: ৫৮)

তাওয়াক্কুল আলাল্লাহ-এর প্রতি যত্নবান হতে হাদিস শরিফেও উদ্বুদ্ধ করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, 'সেই ব্যক্তি ঈমানের স্বাদ লাভ করেছে, যে আল্লাহকে প্রতিপালক হিসেবে, ইসলামকে ধর্ম হিসেবে এবং মুহাম্মদকে নবী হিসেবে খুশি মনে মেনে নিয়েছে।' (সুনানে তিরমিজি, হাদিস: ২৬২৩)

তাওয়াক্কুলের নীতি অবলম্বনকারী ব্যক্তি কখনো হতাশ হয় না। আশা ভঙ্গ হলে মুষড়ে পড়ে না। বিপদ-আপদে ঘাবড়ে যায় না। দুর্যোগ, রোগ-ব্যধি যেকোনো সঙ্কটেই সে পতিত হোক সে আল্লাহ তায়ালার ওপরই দৃঢ় আস্থা রাখে।

সাম্প্রতিক করোনাভাইরাস মহামারিও আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি কঠিন পরিক্ষা। এই সঙ্কটেও তার নিকটই আশ্রয় প্রার্থনা করতে হবে। এরূপ সময়ে আল্লাহর প্রতি হতাশ হয়ে গেলে দুটি ক্ষতি- এক, আখেরাতে শাস্তি। দুই, রোগ বৃদ্ধি। কারণ, নিরাশা রোগ-ব্যধি বৃদ্ধিকারক, পক্ষান্তরে ভরসা ও স্থিরতা রোগের নিয়ামক।

এরূপ রোগ-ব্যধিতে আক্রান্ত হলে মুমিনের জন্য সামনের ১০ টি বিষয় খেয়াল রাখা জরুরি।

এক, আমরা যদি কখনো মহামারি কিংবা যেকোনো রোগে আক্রান্ত হই, তাহলে মনে রাখবো- এটি আল্লাহর পূর্ব নির্ধারিত ফায়সালা। আর আল্লাহর ফায়সালা সর্বদা কল্যাণকর হয়। পবিত্র কোরআনে তিনি ইরশাদ করেছেন, 'আপনি আপনার পালনকর্তার ফায়সালার ওপর সবর করুন। কারণ, আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান à¦