রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পরীক্ষা নিয়ন্ত্রকের সাময়িক দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এ পরীক্ষা নিয়ন্ত্রকের সাময়িক দায়িত্ব পালন করছেন মাওলানা মুহাম্মদ যুবায়ের।
গত ১৪ জুলাই বেফাকের খাস কমিটির জরুরি বৈঠকে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সেদিনই বিশেষ রেজুলেশনের মাধ্যমে পরীক্ষা বিভাগের সাময়িক দায়িত্ব পান মাওলানা মুহাম্মদ যুবায়ের।

অবশ্য তিনি আগ থেকেই বেফাকের সহকারী মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। খাস কমিটি তাকে অতিরিক্ত কাজ হিসাবে সাময়িক পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। জানা গেছে, সাময়িক দায়িত্বে পাওয়া মাওলানা মুহাম্মদ যুবায়ের কামরাঙ্গীরচর জামিয়া আনওয়ারুল ইসলাম মাদরাসার শিক্ষক ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের সকল কওমি মাদরাসাকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করার লক্ষ নিয়ে ১৯৭৮ সালে “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ” বা “বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড” (বেফাক) প্রতিষ্ঠা লাভ করেছিলো

এতে এ পর্যন্ত প্রায় আটজন বিজ্ঞ উলামায়ে কেরাম বেফাকের এ অফিসিয়াল গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। তারা হলেন, আল্লামা আশরাফ আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৭৯-১৯৮১ ও ১৯৮৮ ইং), আল্লামা নূর হোসাইন কাসেমী (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮২-১৯৮৫ ইং), হযরত মাওলানা কুতুবুদ্দীন রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮৬-১৯৮৯ ইং), মাওলানা আতাউর রহমান খান রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৮৭ ইং), মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দা.বা. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৯০-১৯৯১ ইং), মাওলানা মুহাম্মদ ইসমাঈল বরিশালী দা.বা. (পরীক্ষা নিয়ন্ত্রক: ১৯৯২-২০১২ ইং), মাওলানা সুলাইমান ইবনে আলী রহ. (পরীক্ষা নিয়ন্ত্রক: ২০১৩ ইং), মাওলানা আবু ইউসুফ, (পরীক্ষা নিয়ন্ত্রক: ২০১৪-২০২০ ইং)।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ