রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

হারিকেন হান্নার আঘাতে বিদ্ধস্ত টেক্সাস উপকূল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রচণ্ড শক্তি দিয়ে হারিকেন হান্না টেক্সাস উপকূলে আঘাত হেনেছে। এতে লন্ডভন্ড হয়ে গেছে টেক্সাস উপকুল।

হারিকেন হান্না ক্যাটাগরি ওয়ান ঘুর্ণিঝড় হিসেবে ৮০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় আট মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে ৫০ মাইল পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের কারণে রিও গ্রান্ডে উপত্যকা জুড়ে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এছাড়া, প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ টেক্সাস থেকে মেক্সিকো বর্ডার পর্যন্ত মারাত্মকরকমের বন্যা হতে পারে।

এদিকে, সর্বশেষ খবরে জানা গেছে, ঘূর্ণিঝড় হান্নার আঘাতের পর টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ আ্যবোট উদ্ধার কর্মী নিয়োগ করেছেন। এছাড়া রাজ্যের পরিস্থিতি জনগণকে জানানো হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছেন গভর্নর ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায় নি। টেক্সাসবাসীকে সম্ভাব্য বন্যা মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়েছে। এজন্য তাদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে। পার্সটুডে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ