রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

ইসরায়েলের শক্তিশালী ড্রোন ভূপাতিত করল লেবানন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার রাষ্ট্র ইসরায়েলের ছোড়া একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে লেবানন। দেশটির আকাশসীমায় অবৈধভাবে প্রবেশের কারণে লেবাননের দক্ষিণ সীমান্তে তৎপরতা চালাতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত করা হয়।

রোববার (২৬ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, লেবাননের ভূখণ্ডে তাদের ড্রোন বিধ্বস্ত হলেও এ থেকে তাদের কোনো ধরনের তথ্য ফাঁস হয়ে যায়নি।

এদিকে ইসরায়েলের গণমাধ্যমের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। এর সঙ্গে সেখানকার সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই।

অপর দিকে দিনের শুরুতে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছিল, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন দেশের দক্ষিণাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করেছে। যার মধ্যে একটিকে ইতোমধ্যে ভূপাতিত করা হয়েছে।

গত দুই দিনে এ নিয়ে অন্তত ২৯ বার ইসরায়েলি ড্রোন লেবাননের আকাশসীমা অতিক্রম করেছে বলে দাবী সেনাদের।

তেলআবিব বলছে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকে হুমকি বেড়ে যাওয়ার কারণে তারা দেশের উত্তরাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েন জোরদার করেছে।

-এএ