রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

ফিলিস্তিনের একটি মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের রামাল্লার একটি মসজিদে আগুন দিয়েছে ইহুদি দখলদাররা। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

এল-বিরেহের নামে মসজিদটি দখলদার ইসরায়েলিদের একটি জনবসতির সামনের পাহাড়ের চূড়ায় অবস্থিত।

ফিলিস্তিনের ধর্মবিষয়ক উপমন্ত্রী বলেন, হামলাকারীরা স্প্রে দিয়ে হিব্রু ভাষায় ফিলিস্তিন বিরোধী স্লোগান লিখেছে। তারপর মসজিদের ভেতরে বোমা নিক্ষেপ করেছে। বোমার আগুনে মসজিদের বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে। ভাঙচুর চালানো হয়ে অজুখানায়।

মুহাম্মদ আবেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর তিনটায় মসজিদের মুয়াজ্জিন আমার মোবাইল ফোনে কল করেন। তিনি আমাকে জানান মসজিদে আগুন দেয়া হয়েছে। তখনই আমি প্রতিরক্ষা বিভাগকে বিষয়টি জানাই। এসে দেখি আগুন জ্বলছে। দমকল বাহিনীর সহায়তায় মজিদের কারপেট এবং যতটুকু সম্ভব মসজিদ রক্ষার চেষ্টা করি।’

ইসরায়েলি পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এই হামলা আরববিরোধী কট্টর ইহুদি জাতীয়তাবাদী প্রাইস ট্যাগের সবশেষ নৃশংসতা বলে ধারাণা করা হচ্ছে। ওই গোষ্ঠীটি সাম্প্রতিক বছরগুলোতে আরবদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ