রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা ৪ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি ঠাকুরগাঁও-১ আসনে শরিয়াভিত্তিক জনপ্রত্যাশা বিনির্মাণে যৌথ মতবিনিময় পরপর তিন ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল 

বাগদাদ পুলিশের অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ওই বিস্ফোরণ ঘটে।

সেনাবাহিনীর দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিন সন্ধ্যায় বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার মিলিটারি বেসের অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি উভয়েই ব্যবহার করে।

এর আগে গত বছরের আগস্টেও ওই একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল পুরো বাগদাদ জুড়েই। ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২৯ জন। তবে রোববারের বিস্ফোরণের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ