রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিইউতে ভর্তি আল্লামা উবায়দুল্লাহ ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি। বারিধারা মাদরাসাসহ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

তার সেবায় নিয়োজিত মাওলানা আব্দুর রহমান নাদিম আওয়ার ইসলামকে জানিয়েছেন, গত কয়েকদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও নিউমোনিয়াজনিত রোগে ভুগছিলেন। এরপর অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিলো। অবস্থার উন্নতি দেখলে অক্সিজেন রেখে দেয়া হয়।

জানা গেছে, আজ সকাল থেকে অক্সিজেন ছাড়াই আছেন তিনি। তবে দ্রুত শারীরিক অবস্থার উন্নতির জন্য বর্তমানে তাকে আইসিইউতেই রাখা হয়েছে। ডাক্তারের পরামর্শ মোতাবেক দেশের বিখ্যাত এ আলেমকে আরও দুইদিন আইসিইউতেই রাখা হবে বলে জানিয়েছেন তার ভাগিনা মাওলানা আবদুর রহমান নাদিম। এদিকে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার ছেলে মাওলানা কালিম মাহফুজ।

উল্লেখ্য, আল্লামা উবায়দুল্লাহ ফারুক দীর্ঘদিন যাবত রাজধানীর বারিধারায় শায়খুল হাদিস (শায়খে সানি) এর দায়িত্ব পালন করছেন। ‘খোলাসাতুল আছার’ নামে হাদিসের উপর সংকলিত তার বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে। তিনি লিখেছেন সম-সাময়িক বিষয়ে একাধিক পুস্তিকা। এছাড়াও তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে ২০ দলীয় জোটের মনোনায়ন নিয়ে নির্বাচন করেছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ