মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘বালা-মুসিবত দিয়ে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এমপি বলেছেন- বন্যা, করোনা, আম্পান মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি একের পর এক প্রণোদনা দিচ্ছেন। সব শ্রেণি-পেশার মানুষের দিকে তাকাচ্ছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল।

গতকাল রোববার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহা উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্রদের মধ্যে শাড়ি ও শার্ট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতেও অনেক বালা-মুসিবত এই দেশে হয়েছে। কিন্তু শেখ হাসিনার মতো এভাবে মানুষের পাশে কেউ দাঁড়ায়নি। বালা-মুসিবত দিয়ে আল্লাহ মানুষের ঈমানের পরীক্ষা করেন। যতো মুশকিল ততো আছান। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।

এসময় উপস্থিত ছিলেন- শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম (পিপিএম), সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ