রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে ফ্লাইট চালু হচ্ছে বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-কক্সবাজার রুটে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফ্লাইট চলাচল শুরু হবে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা এই জনপ্রিয় গন্তব্যে ফের বিমান চলাচল উন্মুক্ত করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ ব্যাপারে বেবিচক কর্মকর্তারা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে ঢাকা-কক্সবাজার অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য অনুমতি দেয়া হয় দেশের সরকারি-বেসরকারি এয়ারলাইন্সগুলোকে। এর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে দেশের ৭টি রুটেই ফ্লাইট চালু হচ্ছে।

এ ব্যপারে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুহা. মফিদুর রহমান বলেন, ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন এয়ারলাইন্সকে অনুমতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, সব রুটেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে। কক্সবাজারে কয়টি ফ্লাইট চলবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। কারণ, পর্যটন নগরী কক্সবাজারে করোনার কারণে হোটেল-মোটেলগুলো এখনো বন্ধ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ