রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পবিত্র কোরআন ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের নির্দেশ দেয়: খৃষ্টীয় ধর্মযাজক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে কারিমকে ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতীক আখ্যায়িত করেছেন গ্রীসের লেফকাদা চার্চের বিশপ ফাদার এথানাসিয়াস কসমাস। তিনি বলেন, আমি কোরআন অধ্যয়ন করেছি। এ গ্রন্থ যে ন্যায় প্রতিষ্ঠার আহবান জানায় সেটি পেয়েছি।

স্থানীয় সময় রোববার গ্রীসের অর্থডক্স খৃষ্টানদের প্রধান এই ধর্মযাজক তার দেশে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি গুরুত্বারোপ করে বলেন, কোরআন এমন একটি গ্রন্থ যা সম্মান পাওয়ার দাবি রাখে, বিশ্বের অসংখ্য মানুষ কোরআন অনুসরণ করে। অর্থডক্স সম্প্রদায় মুসলমানদের সঙ্গে আলোচনা করতে সবসময়ই প্রস্তুত বলেও জানান ফাদার এথানাসিয়াস কসমাস।

সূত্র: আল নাঈম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ