রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রিজেন্টের প্রতারণা: ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে রিটের শুনানি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বেসরকারি রিজেন্ট হাসপাতালে প্রতারণার শিকার হওয়া প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণে রিটের শুনানি আজ। এর আগে রিজেন্ট হাসপাতালে করোনা নমুনা পরীক্ষা ও চিকিৎসায় প্রতারণার শিকার প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিতে আদালতে রিট দায়ের করা হয়।

বুধবার রিটের শুনানি অনুষ্ঠিত হবে। হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি শুনানির জন্য কার্যতালিকায় (কজলিস্ট) রয়েছে।

২৬ জুলাই বেসরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় বন্ধে মনিটরিং সেল গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে দেশের সব বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালের তালিকা প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে, রিজেন্ট হাসপাতালে ভুয়া করোনা পরীক্ষার শিকার ব্যক্তিদের তালিকা প্রকাশ, তাদের কাছ থেকে টেস্টের নামে নেয়া টাকা ফেরত এবং ভুক্তভোগীদের অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার টাকা প্রদানের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি, প্রতিটি থানায় স্বাস্থ্য মনিটরিং কমিটি গঠন করতে বলা হয়েছে রিটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ