মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

সিটি নির্বাচনের ১৪ নথি চেয়ে ট্রাইব্যুনালে তাবিথ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইভিএমসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি সরবরাহের আদেশ চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে (ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-১) আবেদন করেছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

বুধবার তাবিথ আউয়ালের পক্ষে ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এই আবেদনটি করেন। তিনি বলেন, ঈদুল আজহার ছুটির পরে নির্বাচনী ট্রাইব্যুনালে এর শুনানি হতে পারে।

নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নথি সরবরাহের জন্য পাঁচটি চিঠি প্রেরণ ও সংশ্লিষ্ট দপ্তরের কোনো সাড়া না পাওয়ার অভিযোগে তাবিথ ট্রাইব্যুনালে এই আবেদন করেন।

আবেদনে তাবিথ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত ১৪টি সুনির্দিষ্ট নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন। এর মধ্যে রয়েছে ইভিএম সম্পর্কিত সকল রেকর্ড, সিল, সমস্ত পোলিং কার্ড, অডিট কার্ড এবং এসডি কার্ডের সাথে রেকর্ডিং, লগ বই, নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা এবং বিভিন্ন দায়িত্বে নিযুক্তদের তালিকা।

আইনজীবীর এহসানুর বলেন, সিটি নির্বাচনের পরে তাবিথ আউয়াল ফলাফল বাতিল করার জন্য ট্রাইব্যুনালে একটি আবেদন করেছিলেন। পরে আদালত সকল সংশ্লিষ্টদের তলব করে। এদিকে, তাবিথ বারবার নথিগুলি পেতে ব্যর্থ হচ্ছিলেন। মহামারিজনিত কারণে ট্রাইব্যুনালও ওই আবেদনের শুনানি করতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ