মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

রাজবাড়ীতে দেশ রূপান্তর সম্পাদকসহ ৩ জনের নামে মানহানির মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকসহ ৩ জনের নামে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মুহা. জিল্লুল হাকিমের পক্ষে মিজানুর রহমান মজনু মামলাটি দায়ের করেন।

বুধবার রাজবাড়ী দুই নম্বর আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালতের বিচারক শুধাংশু শেখর রায় কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।

জিল্লুল হাকিম রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি। তাঁর বাড়ি পাংশা উপজেলা শহরের পারনারায়নপুর গ্রামে। অপরদিকে মিজানুর রহমান কালুখালী উপজেলার শিবানন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

মামলায় দেশ রূপান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আলাউদ্দিন আরিফকে এক নম্বর, সম্পাদক অমিত হাবিবকে দুই নম্বর ও প্রকাশক মাহির আলী খান রাতুলকে তিন নম্বর বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ী বারের জ্যেষ্ঠ আইনজীবী গনেশ নারায়ণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ‘রাজবাড়ীতে এমপি জিল্লুলের ভয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগের নেতা’ শিরোনামে সংবাদ ছাপা হয় দেশ রূপান্তর পত্রিকায়। প্রকাশিত সংবাদের সংবাদের কারণে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে মর্মে মামলা করা হয়।

বাদী সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য ও শারীরিক কারণে এই মামলা বাদীর পক্ষে রুজু ও পরিচালনা করার জন্য মুহা. মিজানুর রহমানকে আমমোক্তার নিযুক্ত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ