মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের 

'বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সাথে শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি করেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন।

তিনি বলেন, আজকের দিনটি পার হলেই বাঙালি জাতির জন্য শুরু হবে কালো মাস। কারণ, আগস্টের ১৫ তারিখ নির্মমভাবে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ মাসটিতে তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ