শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বানভাসিদের পাশে টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল জেলার কালিহাতি থানার অসহায় বানভাসিদের মাঝে অর্ধলক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ টায় যমুনার তীরবর্তী গ্রাম ‘বেলটিয়ায়’ এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা ছাত্র জমিয়তের নেতারা প্রায় অর্ধশতাধিক বাড়িতে খুঁজে খুঁজে প্রাপ্য ব্যক্তিদের এাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভাপতি হাফেজ সাদীমুল্লাহ সাদ্দাম, জেলার অর্থ সম্পাদক হাফেজ আব্দুল লতিফ, প্রচার সম্পাদক আতাউর রহমান, সহপ্রচার সম্পাদক মিনহাজ খান, প্রশিক্ষণ সম্পাদক রহমতুল্লাহ, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ হুসাইন আকাশ, কার্যনির্বাহী সদস্য মাসউদুর রহমান, কামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাদিকুল ইসলাম প্রমূখ।

জানা যায়, টানা বর্ষণ ও বন্যায় টাঙ্গাইল জেলার কালিহাতি থানার যমুনার তীরবর্তী 'বেলটিয়া' গ্রামের অর্ধশতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেখানের মানুষেরা হয়ে পড়েছে সহায় সম্বলহীন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলতি অর্থবছর ঐ এলাকায় শক্তিশালী বাঁধ নির্মানের সরকারি প্রকল্প থাকলেও সে বাঁধ আর নির্মিত হয়নি। তাতে একরাতের বৃষ্টিতেই ৩০ টি বাড়ি নদীগর্ভে চলে যায়। সব হারিয়ে পথে বসে এলাকার মানুষ। ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ সে অঞ্চলে এাণ কার্যক্রম বৃদ্ধির জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে।

এমডব্লিউ/