মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের 

যে ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে সরকার। বৃহস্পতিবার নির্বাচিত নিউজ পোর্টালগুলোর তালিকা প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

এর আগে, দুপুরে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমের তালিকা প্রকাশ করা হবে।

ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে। এছাড়া যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়া এবং এসব পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

নির্বাচিত পোর্টালগুলোর নিবন্ধনের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক বলেন, নিবন্ধন দেয়ার পদ্ধতিটি এখনও চূড়ান্ত হয়নি। সেটি হয়তো ঈদের পর চূড়ান্ত হবে।

তিনি বলেন, নির্বাচিত পোর্টালগুলোকে নিবন্ধনের জন্য এককালীন একটা ফি দিতে হবে। এছাড়া প্রতিবছর ফি দিয়ে নবায়ন করতে হবে। নিবন্ধন ও নবায়ন ফি এখনও নির্ধারণ করা হয়নি। তবে তা খুব বেশি হবে না।

নিবন্ধন ৪৪ অনলাইন পোর্টালের তালিকা দেখতে ক্লিক করুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ