রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। আজ শনিবার সকালে তার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে। বঙ্গবন্ধুকন্যা যেন সবাইকে নিয়ে সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালী দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। এসময় করোনাবিরোধী সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং যারা এখনো দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দুরে আছেন তাদের প্রতিও জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন তাদের সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতনতা প্রদর্শনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ