মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক ভারতে এআই-নির্মিত অশ্লীল কনটেন্টের টার্গেট মুসলিম নারীরা মাওলানা ইসমাঈল বরিশালী অসুস্থ হয়ে ফের হাসপাতালে, দোয়া কামনা ১৬ দেশের ২৫০ রাজকীয় ওমরাহযাত্রী মদিনায় পৌঁছাবেন বুধবার সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের 

করোনায় আক্রান্ত এমপি মতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) সংসদ সদস্য এমএ মতিন। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।

তিনি বলেন, সম্প্রতি শরীরে জ্বর অনুভব করায় গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন স্থানীয় এমপি এমএ মতিন। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় রমেক হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাস আক্রান্ত।

এ বিষয়ে এমপি এমএ মতিন বলেন, সম্প্রতি তিনি শরীরে সামান্য জ্বর অনুভব করেন। এছাড়া তার আর কোনো উপসর্গ ছিলো না। কিন্তু যেহেতু তিনি মানুষজনের সাথে দেখা-সাক্ষাৎ করতেন, তাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। পরে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, বর্তমানে তার শরীরে সামান্য তাপমাত্রা আছে। তবে অন্য কোনো উপসর্গ এখনো দেখা দেয়নি। তিনি কুড়িগ্রামসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ