রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনে ভারতে পবিত্র ঈদুল আজহা উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অন্যান্য দেশের মতো প্রতিবেশী দেশ ভারতেও ঈদুল আজহা উদযাপন হচ্ছে। শনিবার স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রদেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ভারতের রাজধানী নয়া দিল্লির জামা মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন মুসল্লিরা। নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

লকডাউনের কারণে ঈদ জামাতের জন্য বিভিন্ন প্রদেশে নিদির্ষ্ট মসজিদ ঠিক করে দেয় কর্তৃপক্ষ। অনেকেই মসজিদে না গিয়ে বাড়ির ছাদে, কিংবা উঠোনে পরিবারের সাথে ঈদের নামাজ আদায় করেন।

এদিকে দেশটিতে প্রতিনিয়ত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত সাত মাসে ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ মানুষ। আর মৃত্যু হয়েছে সাড়ে ৩৬ হাজার। পশ্চিমবঙ্গ রাজ্যেও সংক্রমণ বাড়ছে দাবানলের মতো। রাজ্যটিতে করোনা প্রতিরোধে সপ্তাহে দু’দিন পালিত হচ্ছে কঠোর লকডাউন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ