রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ওকিনাওয়ায় জরুরি অবস্থা জারি করল জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে মার্কিন সৈন্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।

ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি বলেন, ‘১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে।’ তিনি ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। ওই এলাকায় প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

এক সংবাদ সম্মেলনে তামাকি বলেন, নাটকীয়ভাবে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু যেকোনো মূল্যে তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি; যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি।

ওকিনাওয়া অঞ্চলে গতকাল অন্তত ৭১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত পাঁচদিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ