রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশে একদিনে করোনায় আরও ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৮৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং সুস্থ হয়েছে ৫৮৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পূর্বের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৮৪টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি। ২৪ ঘণ্টায় যে নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক শূন্য পাঁচ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ।’

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৪ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২২ জন। এ পর্যন্ত ৩ হাজার ১৫৪ জন মৃত্যুবরণ করলেন কোভিড-১৯ এ। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ জন আর নারী পাঁচজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৪৭৯ জন, ৭৮ দশমিক ৬০ শতাশ এবং নারী ৬৭৫ জন, ২১ দশমিক ৪০ শতাংশ।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ