রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লেবাননের ভয়াবহ বিস্ফোরণ নিহত ৭৮, আহত ৪ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের রাজধানী বৈরুতে ঘটে যাওয়া জোড়া বিস্ফোরণে এখন পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ৪ হাজার মানুষ।

গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান আন্তর্জাতিক গণ মাধ্যমগুলোকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'আশংকা করা হচ্ছে বিস্ফোরণে হতাহতের সংখ্যা দীর্ঘ হতে পারে। আরো অনেক মানুষ নিখোঁজ আছেন। উদ্ধার কাজ চলছে'।

এর আগে মঙ্গলবার মূল লেবানন থেকে দেড়শ কিলোমিটার দূরে ভয়াবহ এই বিস্ফোরণ দুটি ঘটে। গণ মাধ্যম ও স্থানীয়দের ধারণ করা ভিডিও চিত্রে দেখা যায় বৈরুতের আকাশে কালো ধোঁয়া। স্থানীয়রা জানান এমন বিস্ফোরণ এর আগে তারা কখনো দেখেননি।

দেশটির রাজধানী শহর সেন্ট্রাল বৈরুতের আকাশে ধোঁয়ার লাল কুণ্ডলী উড়ছে। বিস্ফোরণের শব্দে বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। এখন পর্যন্ত কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বন্দরে একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে।

ভবনগুলোর দরজা ও জানালার গ্লাস ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে সংরক্ষণ করে রাখা দাহ্য পদার্থের কারণে অগ্নিসংযোগ ঘটেছে, যেখান থেকেই এই বিস্ফোরণ হতে পারে'।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ