সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

দেশে স্বর্ণের দাম বেড়ে ইতিহাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম বেড়েছে আবার। চার হাজার ৪৩২ টাকা ভরি প্রতি বাড়িয়ে নতুন মূল্য বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন করে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের ইতিহাসে আগে কখনও সোনার দাম এতো বাড়েনি। গতকাল বুধবার রাত সোয়া নয়টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

আজ বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সৃষ্ট অর্থনৈতিক সংকট ও চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলার দুর্বল, তেলের দর পতন ও নানাবিধ অর্থনৈতিক সমীকরণের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সেই ধারাবাহিকতা দেশীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বেড়েছে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৬৭ টাকা, ১৮ ক্যারেট ৬৫ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকায়।

এর আগে গত ২৩ জুলাই স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা বাড়িয়েছিল বাজুস, যা ২৪ জুলাই থে‌কে কার্যকর হয়। তার আগে গত ২৩ জুন এবং তারও আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম বাড়িয়েছিল স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ