রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে দু`পক্ষের সংঘর্ষ: নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হক
ত্রিশাল (ময়মনসিংহ) থেকে

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ছাগল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আরো ছয় জন আহত হয়েছে।

আজ (৯আগস্ট) রবিবার দুপুর ২টার দিকে ত্রিশাল উপজেলার নওধার গ্রামের রইছ উদ্দিন মাস্টারের সঙ্গে ছাগল গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আনোয়ার হোসেনের ঝগড়া হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের লোকজন রইছ উদ্দিন মাস্টারের পরিবারের উপর হামলা চালায়। এতে রইছ উদ্দিন মাস্টার ও তার ছেলে মনির হোসেন সহ সাতজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মনির হোসেন মারা যান। এ ঘটনায় রইছ উদ্দিন মাস্টারসহ ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ