রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তাগাছায় সড়ক আইনলঙ্ঘন: ৬ গাড়ী চালকের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক ও পরিবহণ আইন ২০১৮ এর ৪’ এর ক’ ধারা লঙ্ঘন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ সিএনজি চালক ও একজন অটোচালককে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ (৯আগস্ট) রবিবার দুপুর ২টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নতুন বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।

এবিষয়ে জানতে চাইলে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী মো. মিজানুর রহমান আওয়ার ইসলামকে বলেন, অতিরিক্ত যাত্রীবহন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় সিএনজি ও অটো চালানোর অপরাধে ১১টি মামলায় পাঁচজন সিএনজি চালক ও একজন অটোচালককে দশদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর গাড়িতে থাকা পাঁচজন যাত্রীর মধ্যে তিনজনকে পাঁচশ টাকা ও বাকি দুইজনের একজনকে তিনশ আর একজনকে দুইশ টাকা জরিমানা করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ