রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বন্ধ হচ্ছে করোনা নিয়ে অনলাইন বুলেটিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিন বন্ধ বুধবার (১২ আগস্ট) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে।

বুধবার থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গণমাধ্যমগুলোতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে শেষ ২৪ ঘণ্টার করোনা ভাইরাস পরিস্থিতির আপডেট জানানো হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ দিন অনলাইন স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে। বুধবার থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর নিয়মিত অনলাইন বুলেটিন আয়োজন করে আসছে গত এপ্রিল থেকে। ১১ আগস্ট (মঙ্গলবার) এই বুলেটিনের চার মাস পূর্ণ হবে। এদিনই শেষবারের মতো স্বাস্থ্য বুলেটিন পাঠ করবেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

১২ আগস্ট থেকে স্বাস্থ্য বুলেটিন বন্ধ হয়ে এর পরিবর্তে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত তথ্য জানানো হবে গণমাধ্যমকে।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনা ভাইরাস ইস্যুতে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজ কার্যালয়ে নিজেই ব্রিফিং করতেন।

এরপর স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে অনলাইনে ব্রিফিং পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। ওই সময় সাংবাদিকরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসে সাংবাদিকদের যুক্ত হওয়ার পর্বটি বাদ দিয়ে ‘ব্রিফিং’কে ‘বুলেটিন’ আকারে উপস্থাপন করতে শুরু করে অধিদফতর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ