রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কোকাকোলা মাদরাসায় হামলাকারীদের গ্রেফতারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশানের কোকাকোলায় আল-মাদরাসাতু মুঈনুল ইসলামের শিক্ষক-শিক্ষার্থীদের উপর সাদপন্থীদের হামলার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদরাসার শুরা কমিটির সভাপতি মাওলানা শাহরিয়ার মাহমুদ।

সম্মেলনে বেশ কয়েকটি দাবি জানানো হয়- ১. ২৪ ঘন্টার মধ্যে মাদরাসার মসজিদকে আজান ও নামাজের জন্য খুলে দিতে হবে। ২. অনতিবিলম্বে সাদপন্থী হামলাকারীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

৩. অনতিবিলম্ব আল মাদরাসাতু মুঈনুল ইসলামের সহ-প্রতিষ্ঠাতা আলেমগণসহ বেফাক-কাকরাইলের ওলামায়ে কেরামের অনুমোদিত কমিটির হাতে মাদরাসার দায়িত্ব হস্তান্তর করতে হবে। ৪. ভাটারার ওসিকে প্রত্যাহার করতে হবে।

উপস্থিত ছিলেন- কাকরাইলের মুরুব্বি ও ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের খতিব মুফতি আমানুল হক, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব ও ঢাকার গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের মুহতামিম মাওলানা আতাউল্লাহ, শিক্ষা সচিব মুফতি সেলিম উল্লাহ ও মুফতি আতাউর রহমান রহ.এর ভাই মুফতি মামুন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ