রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমিরাত মুসলিমদের বিশ্বাসঘাতকতা করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সাথে আরব আমিরাতের কথিত শান্তিচুক্তি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ (১৫ আগস্ট) শনিবার এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিন ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ইহুদীবাদ ও খ্রীষ্টবাদের ক্রীড়নক হয়ে সংযুক্ত আরব আমিরাতের শাসক মহল মুসলিম উম্মাহ’র সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফিলিস্তিনি ভূখÐ ও মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ মুক্ত করার লক্ষ্যে গত সাত দশক ধরে যে প্রতিরোধ সংগ্রাম চলে এসেছে, আরব আমিরাত সেই আন্দোলন-সংগ্রামের পীঠে ছুরি মেরেছে।

তারা বলেন, এই চুক্তির ফলে সমস্যা জর্জরিত মুসলিম বিশ্বকে আরো মারাত্মক বিভক্তি ও সঙ্ঘাতের দিকে ঠেলে দিবে। ইসরাইলের অবস্থানকে আরো শক্তিশালী করবে, ফিলিস্তিনের স্বাধীনতার আশা তিরোহিত হবে। এতে করে যারা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল তারা অবশ্যই এর প্রতিক্রিয়া দেখাবে। ফলত: মধ্যপ্রাচ্যের দ্বন্ধ-সঙ্ঘাত-যুদ্ধ-রক্তপাত আরো দীর্ঘস্থায়ী হবে এবং মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশগুলোকে আরো খÐ-বিখÐ করে দেওয়ার ঝুঁকি তৈরি হবে।

জমিয়ত শীর্ষ নেতৃদ্বয় বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতিসহ বিশ্বের কোনো স্বাধীনচেতা জাতি অবৈধ দখলদার ও ইহুদীবাদী ইসরাইলের সঙ্গে তার অপরাধের ভাগীদারদের এই সম্পর্ক স্থাপন প্রক্রিয়াকে কখনো ক্ষমা করবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ